বিশ্ব বাবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
১৬ জুন ২০১৯, ০৬:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ ১৬ জুন বিশ্ব বাবা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি হাই কোর্টের মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এছাড়াও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে বাবা দিবস পালন করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক প্রকৌশলী মোঃ আব্দুল মাজেদ, এড. তানভীর হায়দার, ডা. ফারহান আজাদ বাঁধন, লিটন গাজী, মাজেদ ইবনে আজাদ, মোঃ আবু ইয়াসিন, সাজ্জাদ হোসেন শান্তসহ অন্যান্যরা। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভ, ভাইস চেয়ারম্যান জে,এইচ, খান শাহিন, মোঃ ইয়াসিন আলী সাদি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম। আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন বাবাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং বাবাদের অধিকার সংরক্ষণের জন্য আইন তৈরীর দাবি করা হয়। বাবার কারণে প্রতিটি সন্তান পৃথিবীর আলো খেতে পায়। আর বাবা হলেন সন্তানের শ্রেষ্ঠ হিরো। যিনি নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানদেরকে গড়ে তোলেন নিবিড় ভালবাসায় ও আদর্শে।
উল্লেখ্য, বাবা দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হয়। ধারণা করা হয়, ১৯০৮ সালের ০৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জনিয়ার ফেয়ামন্টে প্রথম বাবা দিবস পালিত হয়। এই দিবসটির তাৎপর্য উপলব্ধি করে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। মায়েদের পাশাপাশি বাবারাও যে সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্য বিসটি পালন করা হয়ে থাকে। এছারাও পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশের ইচ্ছা থেকে বাবা দিবস পালন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা