প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া প্রেমিকার সন্তান প্রসব
৩০ মে ২০১৯, ০৪:১৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ এএম
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া অন্তঃসত্ত্বা প্রেমিকা কন্যা সন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
চারদিন আগে অসুস্থ্য অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। শিশুটির মা তার সন্তানের পিতৃ পরিচয় ও তাকে (নিজকে) স্ত্রীর মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা প্রেমিকা ন্যায় বিচার পাওয়ার দাবিতে গত ১৭ মে সকাল থেকে প্রতিবেশী প্রেমিক লুৎফর রহমানের বাড়ীতে অবস্থান নেন। ১০ দিন অবস্থান নেয়ার পর ২৭ মে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
এদিকে, প্রেমিকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা শিশুটির ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ওই প্রেমিকার স্বজনরা। তারা জানান, প্রেমিক লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল দিয়ে ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি