সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে হতে পারে ঈদ
২০ এপ্রিল ২০২৩, ০৩:১২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
টাইমস ডেস্ক:
ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
ধারণা করা হচ্ছে, এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এমনটিই ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯তম রোজার দিনে। সে হিসাবে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।
অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) সোমবার জানায়, ‘বৃহস্পতিবার আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।’ আইএসির পক্ষ থেকে আরও বলা হয়, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: খালেজ টাইমস, গালফ নিউজ, আল আরাবিয়া
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি