শিশুদের ওপর পড়াশোনার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৪ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিশুদের ওপর থেকে পড়াশোনার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার কথাও ভাবছে সরকার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বর্তমান সরকারের ২৩ তম সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, পঞ্চম শ্রেণিতে পিএসসি পরীক্ষা বাতিল কিংবা কী করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের বইয়ের বোঝা কমাতে হবে। তাদের আনন্দ দিতে হবে, খেলার সুযোগ দিতে হবে।
এছাড়া সাভার চামড়া শিল্পনগরীর কাজ যেন এবার শেষ হয় সেজন্যও নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেছেন, চতুর্থবার সংশোধন হলো, আর যেন সংশোধনী প্রস্তাব না আসে। তাছাড়া হাজারীবাগে আগে বাই প্রোডাক্ট হিসেবে কিছু শিল্প গড়ে উঠেছে। সাভারেও যাতে সেরকম বাই প্রোডাক্ট শিল্প গড়ে ওঠে সেজন্য সুযোগ সৃষ্টি করতে হবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ