রাজাকারের সঠিক তালিকা করা হবে: প্রধানমন্ত্রী
১৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থগিত হওয়া রাজাকারের তালিকা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজাকারের সঠিক তালিকা করা হবে। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারপ্রধান হিসেবে তারও দায় আছে জানিয়ে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সবশেষ সভায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
গত ১৫ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ ১০ হাজার ৭৮৯ জনের এই তালিকায় সরকারের গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠকদের নামও রয়েছে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিন দিনের মাথায় বুধবার রাজাকারের তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকা সংশোধন করে আগামী ২৬ মার্চে পুনরায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গণভবনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই তালিকা নিয়ে বলেন, ‘যার পরিবারের মানুষ শহীদ হলো, সে পরিবারের সদস্যদের নাম রাজাকারের তালিকায় এলে দুঃখের সীমা থাকার কথা না। সরকারের প্রধান হিসেবে আমারও দায় আছে, সবাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ মুক্তিযোদ্ধা পরিবারকে শান্ত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবার আমাদের কাছে সর্বজন শ্রদ্ধেয়, জাতির কাছে সর্বজন শ্রদ্ধেয়। এই তালিকা অজ্ঞতাপ্রসূত, ঠিক করে দেয়া হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের সাজা দেয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা করতে গিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তালগোল পাকিয়েছে। কী করে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম ঢুকলো তা রহস্যের ব্যাপার। মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় চলে যাওয়া খুব খারাপ কাজ হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তান সরকার। যে তালিকা ধরে সাজা দিয়েছিল জিয়াউর রহমান। পাকিস্তানের করা তালিকা নিয়ে গোলমাল হতো না যদি না জিয়া-এরশাদ তা ব্যবহার না করতো।
কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকারের তালিকায় রাখা যাবে না, এটা অসম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ