রাজবাড়ীতে বাস ও মাহেন্দ্র সংঘর্ষে মা মেয়েসহ ৫ জন নিহত
১২ জানুয়ারি ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দৌলতদিয়া কুষ্টিয়া সড়কে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে মা ও মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা মাহেন্দ্রের যাত্রী ছিলেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো, রাজবাড়ী জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের নায়েব আলী সেখের স্ত্রী রাশিদা বেগম (৪০) ও তার মেয়ে তাসলিমা আক্তার (১৪), দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ সেখের পারা গ্রামের আরশাদ সেখের ছেলে মোস্তফা সেখ (৪০), ফরিদপুর জেলার ঝিলটুলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন রিফাত (১৬), অজ্ঞাত আরেক যুবক।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইন ঢাকা মেট্ট ব ১৪-০৬৮৩ বাসটি রাজবাড়ীর খানখানাপুর এলাকায় পৌছলে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী মাহেন্দ্রকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থেল ৫ যাত্রী নিহত হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের কে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, নিহত ৫ যাত্রীর মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি