সেতু দেবে ঢাকা-বগুড়া মহাসড়ক বন্ধ
১৯ ডিসেম্বর ২০১৯, ১২:০২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী ব্রিজ দেবে যাওয়ার ফলে বন্ধ রয়েছে যান চলাচল। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়।
জানা যায়, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকালে দেবে যায়।
এদিকে চার লেনের কাজ চলায় মহাসড়কটি খোঁড়াখুঁড়ির কাজ ও নতুন সেতু নির্মাণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগে জানা গেছে।
হাটিকুমরুল থানার ওসি আখতারুজ্জামান বলেন, ব্রিজের ক্ষতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যায় বগুড়া রুটে যান চলাচল বন্ধ করা হয়। তবে বনপাড়া ও সিরাজগঞ্জ জেলা শহর হয়ে বিকল্প পথে যান চলাচল করছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজসংলগ্ন বিকল্প রাস্তা প্রস্তুত হবে বলে আশা করছি।
আন্তঃজেলার ট্রাকচালক রুহুল আমিন বলেন, এমন ব্যস্ততম মহাসড়কের ব্যবহার অনুপযোগী সেতুটি বন্ধ রেখে বিকল্প ডাইভারশন রোড তৈরির প্রয়োজন ছিল। কারণ গত কয়েক বছর থেকেই এই ব্রিজটি অতিঝুঁকিপূর্ণ বলা হয়েছিল।
বুধবার বিকালে ব্রিজের মূল অংশের বেশিরভাগ দেবে গিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি