নাটোরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত
০৮ জুলাই ২০১৯, ০৫:২৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালকসহ আহত হয়েছেন আরো দুজন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন এবং বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালক রবি হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মসেমপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সোমবার (৮ জুলাই) সকালে বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতির পার এলাকায় চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত এবং বাসের চালকসহ আরো দুজন আহত হয় হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্বল্প সময়ের মধ্যেই মামলাটি দায়ের করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি