গাজীপুরে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২
০৭ জুলাই ২০১৯, ০২:৪৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে দক্ষিণখান এলাকায় রেল লাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
আজ রবিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। প্রায় ৪০ বছর বয়সী সে ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায় নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দেলোয়ার হোসেন (৩২) নামে একজন ঠিকাদার মারা যান। দেলোয়ার তুরাগের ভাটুলিয়া মসজিদ রোডের হাকিম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ওসি সমির চন্দ্র সূত্রধর। তিনি জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্ত:নগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রবিবার ভোর ৪টার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি ট্রাকে ধাক্কা দেয় ট্রেন।
স্থানীয়রা জানান, বালুভর্তি ডাম্প ট্রাকটি ভোর ৪টার দিকে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়। এরপর ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে।
এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা