আশুলিয়ায় ভবন ধসে নিহত শিশু, আহত ৪
০৩ জুলাই ২০১৯, ১২:১৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সাভার সাভারের আশুলিয়ায় এক তলা একটি ভবন ধসে এর নিচে চাপা পড়ে তাহসিন হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত আরো ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাহসিন মাগুড়া জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসান এর ছেলে। সে ঐ ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকত।
(৩ জুলাই) ভোর ৫টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আকবর হোসেন এর মালিকানাধীন ভবনটি ধসে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সকালে কাঠগড়া এলাকায় একটি এক তলা ভবন ধসে তাহসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় ভবনটির মালিক আকবর হোসেন এর স্বজন মৌসুমি (২২) ও মিম (৪) ছাড়াও আবুল কালাম ও দিপু নামে আরো দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, গ্যাস লাইন থেকে বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, গ্যাস লাইনের চুলার চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও দুর্বল অবকাঠামোর কারণে বিল্ডিংটি ধসে পড়েছে। ঘটনা তদন্তে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা