ঘোড়াশালে প্রাণ ফুড কোম্পানীতে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড আহত ৫
নরসিংদীর ঘোড়াশালে প্রাণ এগ্রিকালচার ও প্রাণ ফুড কোম্পানীতে গ্যাস লাইন বিস্ফোরণে হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে চোরদলের হামলায় নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক (নিরাপত্তা) মোঃ আবুল বাশার। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।
কলেজ পর্যায়ে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড.মশিউর রহমান মৃধা
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী’র অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা কলেজ পর্যায়ে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
৯ দফা দাবী : নরসিংদীতে পাটকল শ্রমিকদের রেল পথ অবরোধ, ইটপাটকেল নিক্ষেপে আহত ২০ ট্রেনযাত্রী
মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিন বৃহস্পতিবারও (৪ এপ্রিল) নরসিংদীর দুই রাষ্ট্রায়ত্ব জুটমিলে টানা ৭২ ঘন্টার ধর্মঘট চলছে। এসময় জুটমিল শ্রমিকরা প্রায় ১ ঘন্টা রেলপথ অবরোধ করে রেখে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ট্রেনযাত্রী। পরে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজ নির্মাণ শিল্প নীতি প্রণয়নে কারিগরি সহায়তা দেবে নরওয়ে
বাংলাদেশে নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিকাশে ‘জাহাজ নির্মাণ নীতি প্রণয়নে কারিগরি সহায়তা করবে নরওয়ে। এছাড়া, টেকসই বেসরকারিখাতের উন্নয়নে একটি ‘বেসরকারিখাত উন্নয়ন নীতি প্রণয়নেও দেশটি প্রয়োজনীয় সহায়তা করতে আগ্রহী।
অটিস্টিক শিশুদের আপন ঠিকানা: নরসিংদীর সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল
অটিস্টিকদের আপন ঠিকানা নরসিংদীর একমাত্র সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল। কেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজন রয়েছে বিশেষ শিক্ষার পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ। আর এই বিশেষ উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিতে পারলে তারাও হয়ে উঠতে পারে সমাজের অন্য আট দশ জন সাধারণ শিশুদের মতোই শিক্ষিত ও কর্মক্ষম। তাই নরসিংদীতে বিশেষায়িত শিশুদের জন্য ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে প্রতিবন্ধিতার বাধা জয়ের বিশেষ একটি শিক্ষা প্রতিষ্ঠান সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল।
মজুরী কমিশন বাস্তবায়নের দাবী: নরসিংদীর দুই জুটমিলে ৭২ঘন্টার শ্রমিক ধর্মঘট
মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের ল্েয বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস-এ টানা ৭২ ঘন্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আমাগী ৩দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা।
"সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
"সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে " শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে। সোমবার (১ এপ্রিল) দুপুরে স্থানীয় সমাজকল্যাণমূলক সংগঠন ছায়ানীড় "কর্তৃক আয়োজিত এ কর্মশালায় নবম ও দশম শ্রেণির দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মজুরি কমিশনসহ ৯ দফা দাবী: ঘোড়াশালে জুটমিল শ্রমিকদের বিক্ষোভ
জুটমিল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি প্রদান ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবীতে পলাশে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিজেএমসি নিয়ন্ত্রাণাধীন পলাশ শিল্প এলাকার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে প্রায় ছয় ঘন্টা জুটমিলের উৎপাদন বন্ধ রেখে এ বিক্ষোভ করেন।
শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি ডিসিসিআই’র
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সাথে দেশিয় ক্ষুদ্র শিল্পের স্বার্থ সুরক্ষায় আমদানিকৃত ক্ষুদ্র শিল্পপণ্যের বিপরীতে শুল্কের হার বৃদ্ধি এবং দেশে উৎপাদিত কারখানার অনুকূলে বিদ্যুৎ বিল ও করের ক্ষেত্রে ছাড় প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
শিবপুরে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
নরসিংদীর শিবপুর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এসব টিন ও টাকা বিতরণ করেন।
চোরচক্রের হামলায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকর্মী নিহত, আহত ২
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চোরদলের হামলায় গোলাপ মিয়া (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিরাপত্তাকর্মী সাজ্জাদ রহমান (৩০) ও নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ (৫৫)। নিহত গোলাপ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের জেলার পাকুন্দিয়া উপজেলায়। রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের পাওয়ার হাউজে এ ঘটনা ঘটেছে।
শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলো নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগে জেলা/মহানগর পর্যায়ে ৫ম বারের মত “শ্রেষ্ঠ জেলা/মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি-২০১৮” সম্মাননা পাওয়ার গৌরব অর্জন করেছে ‘নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’। শ্রেষ্ঠ কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে ক্র্যাস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে অগ্নিকাণ্ড
দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউএমসি জুটমিলের চাঁদপুর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মার্চ) রাত ১০ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘন্টা মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মনোহরদীতে নির্জন রাস্তায় সোলার ট্রীটলাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন
নরসিংদীর মনোহরদী উপজেলাধীর একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া শ্রমিক ফিলিং স্টেশন হতে ভূঁইয়া ব্রিকস ফিল্ড পর্যন্ত নির্জন রাস্তার পাশে সোলার ট্রীটলাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন: ভোটকেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
৪র্থ ধাপে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। শনিবার সকাল থেকে ১৬১ কেন্দ্রের ১ হাজার ৩৪ কক্ষের জন্য প্রয়োজনীয় ভোট সরঞ্জাম পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি ও দুটি র্যাবের টহল টিম নির্বাচনে দায়িত্ব পালন করবে।
পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ডাংগা একাদশ চ্যাম্পিয়ন
নরসিংদীর পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে পাচঁদোনা একাদশকে পরাজিত করে ডাংগা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মান্নান স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার ঘোড়াশাল বাংলাদেশ জুট মিলের বলাকা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাধবদীতে ব্যবসায়ীকে অপহরণ করে ব্যাংক একাউন্ট থেকে ২০ লাখ টাকা উত্তোলন গ্রেপ্তার ২
নরসিংদীর মাধবদী থেকে আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে অপহরণপূর্বক জিম্মি করে এটিএম কার্ড ও ব্যাংক একাউন্ট থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় মাধবদী থানায় দায়ের করা মামলায় আবুল বাশার (৩৯) ও রনি (৩০) নামে অভিযুক্ত দুইজনকে তাদের ব্যবহৃত গাড়ীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল বাশার যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের মৃত মোস্তাকিম শেখ এর ছেলে ও রনি চাঁদপুর জেলার দক্ষিন মহিষাদী গ্রামের আক্কাস বেপারীর ছেলে।
“দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” শ্লোগানে মানববন্ধন
জাতীয় উন্নয়নের লক্ষ্যে সরকারের ভিশন বাস্তবায়নে আসুন, সবাই মিলে “দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই”-এই শ্লোগানকে সামনে রেখে ও সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালী, মানববন্ধন ও পথসভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসনের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।