৯ দফা দাবী : নরসিংদীতে পাটকল শ্রমিকদের রেল পথ অবরোধ, ইটপাটকেল নিক্ষেপে আহত ২০ ট্রেনযাত্রী
০৪ এপ্রিল ২০১৯, ০৩:০০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিন বৃহস্পতিবারও (৪ এপ্রিল) নরসিংদীর দুই রাষ্ট্রায়ত্ব জুটমিলে টানা ৭২ ঘন্টার ধর্মঘট চলছে। এসময় জুটমিল শ্রমিকরা প্রায় ১ ঘন্টা রেলপথ অবরোধ করে রেখে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ট্রেনযাত্রী। পরে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও শ্রমিকরা জানায়, কাজে যোগ না দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শহরের তরোয়া এলাকায় রেল পথ অবরোধ করে ইউএমসি জুটমিলের হাজারো শ্রমিকরা। এসময় রেললাইনে টায়ারে আগুন দিয়ে অবস্থান নিলে আটকা পড়ে ঢাকা থেকে চট্রগ্রামগ্রামী কর্ণফুলী এক্সপ্রেস। অবরোধের ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে সকল প্রকার ট্রেন চলাচল। এসময় শ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে অন্তত ২০ ট্রেনযাত্রী আহত হয়েছেন। ভাংচুর করা হয় ট্রেনের ৫০টি জানালার কাঁচ। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হলে সকল প্রকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, প্রায় ৫ হাজার শ্রমিকের একটি মিছিল তরোয়া এলাকায় রেল লাইনে আগুন দিয়ে ট্রেন অবরোধের চেষ্টা করেছে। অল্প কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেছে। আমরা ঘটনার আধঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৪৫ মিনিটি অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
অবরোধকালে উপস্থিত ছিলেন, সিবিএ সভাপতি সফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাইছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।
আন্দোলনকারী শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আন্দোলন। এরই মধ্যে শুধুমাত্র মজুরী কমিশন পরীক্ষামূলক বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে বার্তা পাওয়া গেছে। তবে এতে শ্রমিকরা সন্তুষ্ট না হওয়ায় পুরো দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না। দাবী মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে।
এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ দেশ ব্যাপী ৭২ ঘন্টার অবরোধ-ধর্মঘট কর্মসূচীর ডাক দেয়। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেয় শ্রমিক নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ