মজুরী কমিশন বাস্তবায়নের দাবী: নরসিংদীর দুই জুটমিলে ৭২ঘন্টার শ্রমিক ধর্মঘট
০২ এপ্রিল ২০১৯, ০৩:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের দাবীতে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস-এ টানা ৭২ ঘন্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আমাগী ৩দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা।
সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন শ্লোগানে মিল গেইটের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করে।
ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা জানান, ইতিপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানানো হলেও অজ্ঞাত কারণে শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭২ ঘন্টার ধর্মঘট পালন শুরু করেছেন।
অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী পালন করবেন তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাইছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।
শ্রমিক সমাবেশ শেষে বের করা বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সাহেপ্রতাপ মোড় এলাকা ঘুরে ইউএমসি জুট মিল গেইটে এসে শেষ হয়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার