শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি ডিসিসিআই’র
০১ এপ্রিল ২০১৯, ০৬:১৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:০১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে পৃথক এসএমই ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সাথে দেশিয় ক্ষুদ্র শিল্পের স্বার্থ সুরক্ষায় আমদানিকৃত ক্ষুদ্র শিল্পপণ্যের বিপরীতে শুল্কের হার বৃদ্ধি এবং দেশে উৎপাদিত কারখানার অনুকূলে বিদ্যুৎ বিল ও করের ক্ষেত্রে ছাড় প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
ডিসিসিআই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা আজ সোমবার (১ এপ্রিল) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর সাথে বৈঠককালে এ দাবি জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডিসিসিআই এর সভাপতি ওসামা তাসীর, ঊর্ধ্বতন সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদ, পরিচালক মোঃ রাশেদুল করিম মুন্না, হোসেন এ. সিকদার, এনামুল হক পাটোয়ারী, এস.এস. জিল্লুর রহমান, আন্দালিব হাসান, দ্বীন মোহাম্মদ, আশরাফ আহমেদ, নূহের লতিফ খান উপস্থিত ছিলেন।
বৈঠকে শিল্পখাতে পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদান, এসএমই রপ্তানি উন্নয়ন ডেস্ক স্থাপন, বৃহৎ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ভিত্তিক এসএমই মডেল অনুসরণ, সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন, শিল্পসহায়ক অবকাঠামো তৈরি, দক্ষ জনবল সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পখাতের জ্বালানি নিরাপত্তা জোরদার, ব্যবসা সহজিকরণ, নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা, হালাল পণ্যের সার্টিফিকেশন এবং গবেষণা ও উদ্ভাবনখাতে বিনিয়োগ জোরদারের তাগিদ দেয়া হয়।
বৈঠকে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যরা পৃথক এসএমই ব্যাংক স্থাপনের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে দেশে উৎপাদিত শিল্পপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। বর্তমানে গৃহ বা গাড়ি ঋণ বাবদ এসএমইখাতের অর্থায়নের বিরাট অংশ চলে যাচ্ছে।
তারা এর পরিবর্তে শুধুমাত্র উৎপাদনমুখী শিল্প ও সেবাখাতে অর্থায়নের জন্য এসএমই ব্যাংকের ম্যান্ডেট নির্ধারণ করে দেয়ার সুপারিশ করেন।
এসময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ বলেন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বিকাশে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শিল্পখাতে সুদের ঋণ এক অংকে নির্ধারণের বিষয়ে নির্দেশনা রয়েছে।
তিনি বর্তমান সরকারকে ব্যবসা ও শিল্পবান্ধব উল্লেখ করেন এবং ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান।
শিল্পমন্ত্রী পৃথক এসএমই ব্যাংক স্থাপনের প্রস্তাবকে বাস্তবসম্মত বলে মন্তব্য বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের এসএমই সেক্টরের উদ্যোক্তারা শক্তিশালী হবে। এর মাধ্যমে জাতীয় অর্থনীতি জোরদার হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের লক্ষ্য পূরণ সম্ভব হবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা