খালেদা জিয়াকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না: নরসিংদীতে মির্জা ফখরুল
নরসিংদীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করলে এদেশে গণতন্ত্র মুক্ত হবে না। কারণ গণতন্ত্র এবং বেগম খালেদা জিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। বেগম জিয়া সেই ব্যক্তি, সেই নেত্রী, যে সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। গৃহবধূ ছিলেন ঘরে বাস করতেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনী ছিলেন। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য কাঁদছিল, সেই সময় বেগম জিয়া বেরিয়ে এসেছেন, রাজপথে নেমেছেন। মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৯টা বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। স্বৈরাচারকে পরাজিত করে তিনি সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন।
বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে: শিল্পমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, এদেশের বিপুল যুবশক্তি, প্রশিক্ষিত জনবল, অভ্যন্তরীণ বিশাল বাজার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণে মুখ্য ভূমিকা পালন করছে। শিল্পখাতে বিদেশি বিনিয়োগ প্রস্তাব কাজে লাগাতে তিনি শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন।
অভিবাসী কর্মীরা নির্যাতনের শিকার হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
নারী কর্মীসহ অভিবাসী কর্মীরা বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হলে, তার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণ ছাড়া আর কোনো কর্মী বিদেশে যাবে না। বিদেশে যাওয়ার আগে সব কিছু যাচাই-বাছাই করে যাবেন।
প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না:গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি বলেছেন, “প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোন প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরী হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। নিজেদের অনিয়ম, ভুল-ভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নভাবে চললে ক্ষতি কী।”
রায়পুরা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবনের উদ্বোধন
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করা হয়।
শিবপুরে যাত্রীবাহী বাস চাপায় নিহত ১
শিবপুরে বিআরটিসির যাত্রীবাহী বাস চাপায় আয়েশা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নিহত আয়েশা বেগম শিবপুর উপজেলার তেলিকান্দা গ্রামের মৃত সামসু উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বান্দারদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীতে আসছেন না মিজানুর রহমান আজহারী
নরসিংদীর বীরপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলনে যোগ দিচ্ছেন না মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীকে ঘিরে একটি পক্ষের বিরোধীতার মুখে তাকে ছাড়াই অন্য বক্তা দিয়ে ওয়াজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আওয়ামীলীগের ২১ তম কাউন্সিল কাল
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামীকাল শুক্রবার। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাউন্সিল। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় কাউন্সিলের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।
বাংলাদেশ থেকেও দেখা যাবে বিরল সূর্যগ্রহণ
১৭২ বছর পর বিরল অগ্নিবলয় সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ব। ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা ১৭২ বছর আগে পৃথিবীর মানুষ দেখেছিল। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
ফেসবুক জানে কখন কোথায় যাচ্ছেন আপনি
জিপিএস বন্ধ! তারপরও আপনি কখন কোথায় যাচ্ছেন তা জানছে ফেসবুক। কারণ ট্র্যাকিং সার্ভিস বন্ধ করে রাখলেও ফেসবুক আপনাকে ট্র্যাক করছে সবসময়। মার্কিন সিনেটর জোশ হাওলি এবং ক্রিস্টোফার এ কুনসের চিঠির উত্তরে ফেসবুক জানিয়েছে, লোকেশন বিজ্ঞাপন, ডেটা নিউজ ফিড এবং সেফটি চেকসহ বিভিন্ন উদ্দেশ্যে জিপিএস ব্যবহার করা হয়। সেই চিঠির অনুলিপি টুইটারে শেয়ার করেছেন তিনি।
ঘন কুয়াশা: ট্রাক চাপায় নিহত ৩
ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে উপজেলার শশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবারো বেড়েছে স্বর্ণের দাম
আবারো বেড়েছে স্বর্ণের দাম। এক মাসের কম সময়ের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বাড়িয়েছে ব্যবসায়ীরা।
তীব্র শীত থাকবে শনিবার পর্যন্ত
পৌষের শুরু থেকেই শীতে কাঁপছে সারাদেশ। বুধবার থেকে তার প্রভাব লক্ষ্য করা গেছে রাজধানী ঢাকাতেও। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তা আরও বেড়েছে। আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
সেতু দেবে ঢাকা-বগুড়া মহাসড়ক বন্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী ব্রিজ দেবে যাওয়ার ফলে বন্ধ রয়েছে যান চলাচল। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়।
নরসিংদী আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
নরসিংদীতে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে নরসিংদী শহরের সিএন্ডবি রোডস্থ কাজী মার্কেটে বধূয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত
রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০জন। তাদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
রাজাকারের সঠিক তালিকা করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থগিত হওয়া রাজাকারের তালিকা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজাকারের সঠিক তালিকা করা হবে। এ ব্যাপারে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারপ্রধান হিসেবে তারও দায় আছে জানিয়ে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নরসিংদী জেলার প্রায় আড়াই লাখ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত
বর্তমানে বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশী বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। ২০১৮ সালেই প্রায় ৮ লাখ মানুষ উন্নত জীবীকার আশায় বিদেশ গমন করেছেন। বাংলাদেশ সরকার অভিবাসন খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ও বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ প্রণয়ন করেন। এছাড়া নিরাপদ অভিবাসনের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগের পরও অনেকেই অনিয়মিতভাবে দেশের বাইরে যাচ্ছেন। মধ্যসত্বভোগীর প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন অনেকেই।
ভারত বাংলাদেশ বৈঠক স্থগিত
ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) এর বৈঠক স্থগিত করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সফর বাতিল করেন।
প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে গণপূর্ত মন্ত্রীর শোক প্রকাশ
মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।