নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা
১৮ নভেম্বর ২০১৯, ০৬:০৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম
টাইমস ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমান আদালত। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শাকিব খান রানাকে এই জরিমানা করেন। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় এই জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সকাল থেকে রাজধানী নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) রাজউকের এ অভিযান পরিচালিত হয়। রাজউকের অভিযানকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার। ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখাতে আসলে সেখানে অসংলগ্নতা ধরা পড়ে।
ঘটনাস্থলেই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেন (অনাদায়ে এক বছরের জেল) ভ্রাম্যমাণ আদালত। শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা