ঘোড়াশাল বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি
১৮ নভেম্বর ২০১৯, ০৪:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফার্নিচার ব্যবসায়ী মো: মহিউদ্দিন চিশতির বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। এসময় তারা মহিউদ্দিন চিশতির মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রেফতারকৃত বিএনপি নেতা মহিউদ্দিন চিশতির মেয়ে মাম্মিয়া আক্তার মীম। এসময় মহিউদ্দিনের স্ত্রী রেহেনা বেগম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তারসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মহিউদ্দিন চিশতী বিএনপি’র একজন একনিষ্ঠ নেতা। দলের সকল সাংগঠনিক কার্যক্রমে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন বলে পুলিশ তার উপর কড়া নজরদারী করে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিজ বাড়ী হতে বিনা মামলায় ও বিনা ওয়ারেন্টে মহিউদ্দিন চিশতীকে গ্রেফতার করে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ। গ্রেফতারের পর তাকে ফাঁড়িতে নিয়ে অমানবিকভাবে মারধোর করে রক্তাক্ত জখম করা হয়। পরে সেখান থেকে চিশতিকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। রাত আনুমানিক ২ টায় মহিউদ্দিনের স্ত্রী রেহেনা বেগমকে ডেকে আনেন ডিবি।
এরপর ডিবি পুলিশ মহিউদ্দিনের নিকট থেকে অস্ত্র ও মাদক উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে আদালতে পাঠায়। এ মামলায় ডিবি পুলিশ আদালতে মহিউদ্দিনের ৫ দিনের রিমান্ড দাবী করে। বিজ্ঞ আদালত আসামীর শারীরিক অসুস্থতা বিবেচনা করে পুলিশের রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং সাথে তার চিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন।
মহিউদ্দিনের স্ত্রী রেহেনা বেগম জানান, পুলিশ মহিউদ্দিন চিশতীকে কয়েকবার ধরে নিয়ে তার বিরদ্ধে ১৪ টি মিথ্যা মামলা দায়ের করেছে। এসব মামলায় জামিন নেয়ার পরও গত ২ নভেম্বর তাকে পুণরায় বিনা মামলায় ও বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও তার অসুস্থ স্বামীর মুক্তি দাবী করেন তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা