পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৮ নভেম্বর ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী পেঁয়াজের দাম লাগামহীন বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৮ নভেম্বর) বিকালে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, বিএনপি নেতা এম.এ জলিলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে জনগণকে হিমশিম খেতে হচ্ছে। দেশব্যাপী জগণের নাভিশ্বাস উঠে গেছে। বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ সন্ত্রাস নৈরাজ্যে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা