মাধবদীতে যুবকের মরদেহ উদ্ধার
১৮ নভেম্বর ২০১৯, ০৫:০০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে সাগর দাস (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় মাধবদী থানার কবিরাজপুর গ্রামের মো: নাসিরের মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ি হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর একই গ্রামের মৃত অপু দাসের ছেলে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কবিরাজপুর গ্রামের মৃত আসু দাসের ছেলে সাগর তার মা, ভাই ও এক বোনকে নিয়ে দাস বাড়ীর অদূরে নাসিরের ভাড়া বাড়িতে বসবাস করে। সাগর রবিবার রাত ৮ টার দিকে ওই বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার ভোরে ভাড়াটিয়া বাড়ীর একপার্শ্বে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার দাদী। পরে মাধবদী থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাফায়েত হোসেন পলাশ বলেন, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা কী না নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়নি। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা