সাইবার ক্রাইম দমনে জেলা পর্যায়ে সেল গঠন করা হয়েছে: আইজিপি
০৯ মার্চ ২০২০, ০২:১০ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, সাইবার ক্রাইম দমনে পুলিশের জনবল বৃদ্ধি, ট্রেনিং ও ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। এ জন্য জেলায় জেলায় সাইবার ক্রাইম সেল গঠন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ‘ভবিষ্যতে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হবে সাইবার ক্রাইম দমন করা। শুধু বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে সাইবার ক্রাইম সব থেকে আলোচিত ক্রাইম। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইবার ক্রাইম রোধে জনবল বৃদ্ধি করার জন্য। সেই সঙ্গে ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে।’
পুলিশে জনবল বৃদ্ধির ব্যাপারে আইজিপি বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলোতে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা বেশি। কিন্তু বাংলাদেশে প্রায় সাড়ে ৮শ লোকের জন্য একজন পুলিশ। এ জন্য আমরা পুলিশে জনবল বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করেছি।’
এর আগে নব-নির্মিত কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন করেন আইজিপি। পরে থানায় একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান প্রদান করেন।
এ সময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার