কুয়েতে সড়ক দুর্ঘটনায় রায়পুরার এক প্রবাসী নিহত
০৯ মার্চ ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ এএম
টাইমস ডেস্ক:
কুয়েত এর আব্বাসিয়াতে বসবাসরত আবু বক্কর (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৫ মার্চ) হাসাবিয়া সড়কের ৬ নম্বর রোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর নরসিংদীর রায়পুরা উপজেলার মাঝেরচর গ্রামের নাজির মিয়ার ছেলে। নিহতের স্বজনেরা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের সহকর্মী পায়ের আহমেদ ও রুমমেট পিয়াস জানান, গত বৃহস্পতিবার থেকে আবু বক্কর তার কর্মস্থলে অনুপস্থিত ছিল, বাসায়ও ফিরছিল না। ২/৩ দিনেও খোঁজ না মেলায় তারা আতংকিত হয়ে বক্করকে খুঁজাখুঁজি শুরু করেন। তারা নিকটস্থ থানায় খোঁজ নিয়ে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় নিহত হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার মরদেহ ফরানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আবু বক্কর কুয়েতের একটি কোম্পানিতে অফিস বয় (পিয়ন) হিসাবে কাজ করতো। গত চার বছর আগে সে প্রবাসে পাড়ি জমায়।
নিহতের মামা কবির মিয়া জানান, তার কোম্পানি লাশ দেশে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি