পলাশে ইজিবাইক চোরচক্রের সদস্য গ্রেফতার, এক ইজিবাইক উদ্ধার
০৯ মার্চ ২০২০, ০৫:১৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম
আল-আমিন মিয়া, পলাশ:
নরসিংদীর পলাশে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক ছিনতাইকারী ও চোর চক্রের সক্রিয় সদস্য রানা মিয়া (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রানা মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গত শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর সেতুর ওপর থেকে মাহজারুল ইসলাম নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে চুরি হওয়া ইজিবাইকসহ রানা মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি ইজিবাইক, অটোরিকশা-মিশুক ছিনতাই ও চুরি করছে চক্রটি। রানাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত বেশ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে নরসিংদী টাইমসসহ বিভিন্ন অনলাইন ও পত্রিকায় “পলাশে আশংকাজনক হারে বাড়ছে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা” শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের নজরে আসে। পরে এসপির নির্দেশে চোর ও ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা