জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৯ মার্চ ২০২০, ০৮:৫০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে বড় জমায়েত এড়িয়ে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম জানান, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়েছে। আমাদের প্রস্তুতিও শুরু হয়েছে। আমরা সব সময়ই এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে থাকি। চীন থেকে যখন ছাত্রদের নিয়ে আসা হলো তখনও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করেছিলাম।
তিনি বলেন, বড় গ্যাদারিং এড়িয়ে চলব, অ্যাভয়েড করব যতদূর সম্ভব, সেটাই (প্রধানমন্ত্রীর) নির্দেশনা। উনি বলেছেন যে, এখন আমাদের কী করতে হবে, আপনাদের কাছে যে অনুরোধটা আমাদের মাধ্যমে উনার- সেটা হলো যে আমরা যেন আতঙ্কিত না হই। কারণ এটা একটা ভাইরাস।
আসাদুল ইসলাম বলেন, এটা নিয়ে আমাদের আকঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে এ ঘটনা ঘটেছে তারা ম্যানেজ করছে। আমরা মিডিয়া থেকে জানতে পারছি এতো লোক আক্রান্ত হয়েছে, এতো লোক মারা গেছে। কিন্তু যেটা কম শুনেছি সেটা হলো কতো লোক সুস্থ হয়ে গেছে।
এ ছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে ভার্চুয়াল জাদুঘর করার বিষয়টিও যুক্ত করা হয়েছে। এতে ২৫টি ধারা রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা