দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে আছে: অর্থমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে, ভালো অবস্থানে আছে। আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে। যেটা কেউ চিন্তা করতে পারেনি।
মাত্র ৮৬ দিনে কোরআনের হাফেজ
মোঃ জাকারিয়া হুসাইন। অদম্য মেধাবী এক কিশোর। বয়স ১২। মাত্র ৮৬ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। এতো অল্প বয়সে এবং কম সময়ে হেফজ শেষ করায় মাদরাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসী হাফেজ মোঃ জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করেছে।
ফিলিপাইনে ‘লকডাউনের উপহার’ দুই লাখ অপরিকল্পিত শিশু
ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্সের পপুলেশন ইনস্টিটিউট ও জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনপিএফ) জানিয়েছে, আসন্ন নতুন বছরে দুই লাখ ১৪ হাজার অপরিকল্পিত নবজাতকের জন্ম হতে যাচ্ছে ফিলিপাইনে। বুধবার (২৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ঘোড়াশালে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
বন্দিদের খুন করে জৈব সার তৈরি করছেন কিম জং উন!
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অমানবিক মানসিকতার কথা সারা বিশ্ব জানে। সম্প্রতি তার আরেক কুকীর্তির কথা প্রকাশ্যে আনলো আমেরিকান সংস্থা ‘কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া’।
মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান
করোনায় সারাদেশে আরও ৩০ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৬৭জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪ হাজার ৮৬৮ জনে।
মাধবদীতে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
৬৪৪ গোল করে পেলের রেকর্ড ভেঙে সবার ওপরে মেসি
২০১৯ সালের শেষে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে লিওনেল মেসির প্রয়োজন ছিল ২৬ গোল। বছরের শুরুর দিনই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে মনে করিয়ে দেয়া হয়েছিল এ লক্ষ্যটি। করোনা জর্জরিত বছরে অনেক কম খেলা হলেও, লক্ষ্য ঠিকই পূরণ করেছেন মেসি।
বর্ষীয়ান আ’লীগ নেতা আবদুর রাজ্জাকের ৯ম মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৩ ডিসেম্বর বুধবার। ঠিক ৯ বছর আগে এই দিনে লন্ডনের একটি হাসপাতালে মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জননেতা আবদুর রাজ্জাক। আজ তার নবম মৃত্যুবার্ষিকী।
করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ১৭ লাখ ২৩ হাজার
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, মৃত মানুষের সংখ্যা ১৭ লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ৮৩ লাখ ৬১ হাজার ৯৫৬ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন।
আজ দেশে ফিরছেন পাকিস্তানের কারাগার থেকে মুক্ত ২৯ বাংলাদেশি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মালির এবং করাচি কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরছেন। বুধবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সাল: সংসার ভেঙেছে যেসব তারকার...
চলতি বছর শোবিজের অনেক জনপ্রিয় তারকার সুখের সংসার ভেঙেছে। আবার অনেকেরই বিচ্ছেদ চূড়ান্ত না হলেও ঝুলে আছে আনুষ্ঠানিকতার অপেক্ষায়। অনেকেই আবার স্বামী-সংসার কিংবা বউ ছেড়ে আলাদা থাকছেন। তারকাদের সম্পর্কের নানা গল্প নিয়ে এই আয়োজন-
১০০ ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করলো সৌদি আরব
সরকারি নির্দেশ মেনে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে প্রচার না করার জেরে ১০০ জন ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করেছে সৌদি আরব। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সরকারের রোষাণলে পড়ার ভয়ে সবাই চুপ করে আছেন।
দলীয় শান্তি শৃংখলা বজায় রাখুন: জনপ্রতিনিধিদের প্রতি স্থানীয় সরকার মন্ত্রী
নরসিংদীতে হোটেল কক্ষে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা করায় ছুরিকাঘাত
একনেকে ৩ হাজার ৩০৮ কোটি টাকা খরচে ৫ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৪৫ কোটি ৩০ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ ও বিদেশি ঋণ দুই হাজার ৪২ কোটি ৮ লাখ টাকা।
বরাদ্দ পাওয়া বাসায় না থাকলে বাড়িভাড়া বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ পাওয়া সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের সেই বাসায় থাকতেই হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।