নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি
১৯ নভেম্বর ২০২০, ০৬:২২ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের দুই জনকেই নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম হিরু এমপি কর্তৃক নরসিংদী ৪ (বেলাব্-মনোহরদী) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে প্রকাশ্যে অবমাননাকর বক্তব্য দিলে তা নিয়ে সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার