বেলাবতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
১৯ নভেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে বিনামূল্যে প্রায় ৪শ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। তরুণ উদীয়মান সামাজিক সংগঠন ও ড্রীম বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মরজালস্থ এ্যাপোলা ডায়াগনস্টিক ও ডায়াবেটিকস হাসপাতালের সহযোগিতায় এ কার্যক্রম করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার আমলাব ইউনিয়নের বড়তলী প্রতিভা কিন্ডার গার্টেন মাঠে এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠন দুটির সদস্যরা জানান, রক্তের গ্রুপ পরীক্ষা করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, যৌতুক সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সংগঠনের সদস্যরা। সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আঃ জলিল, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিঞা মোঃ হেলিম, এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিকস সেন্টারের চেয়ারম্যান ডাঃ মোঃ মোজাম্মেল হক নাহিদ, সাংবাদিক রুমেল আফ্রাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাখিল খন্দকার নিশান প্রমূখ।
ড্রীম বাংলাদেশ ফাউন্ডেশন ও তরুণ উদীয়মান সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি, রাখিল খন্দকার নিশান বলেন আমরা সামাজসেবা মূলক বিভিন্ন কার্যক্রম করে থাকি। আমরা মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা বাড়ানোর জন্য অতন্ত প্রত্তন্ত জায়গায় কাজ করি। আমরা মূলত তরুণদের টার্গেট করে কাজ করে যাচ্ছি কারণ আমরা বিশ্বাস করি পজিটিভ মাদকমূক্ত তারুণ্যই পারে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা