নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

২০ নভেম্বর ২০২০, ১২:৩১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম


নবম-দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

টাইমস ডেস্ক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না। হবে সমন্বিত কারিকুলাম। এটি কার্যকর হবে ২০২২ সাল থেকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও