নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহশিক্ষক নিহত
১৯ নভেম্বর ২০২০, ০১:৪৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত নয়টার দিকে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রাত নয়টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিল রাসেল৷ এসময় রাসেল ফোনে জানায়, মামলার আসামি বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়েরা তার পিছু নিয়েছে। তারপর থেকে রাসেল ফোন রিসিভ করেনি। তারপর তার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
পরিবারের সদস্যরা আরও জানান, গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সাথে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয়ভার নিহত রাসেল মৃধা বহন করতো। আদালত তাদের পক্ষে মামলার রায় প্রদান করার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা