শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে ৯ শ্রমিকের মৃত্যু
১৯ নভেম্বর ২০২০, ১২:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধানবোঝাই ভটভটি উল্টে ধানকাটা ৯ জন শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙাব্রিজে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচএম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা