সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন কিম জং উন
২৬ আগস্ট ২০২০, ০৮:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বেশ কয়েকদিন ধরে আবারও গুঞ্জন চলছিল, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মারা গেছেন, বা কোমায় আছেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেতে যাচ্ছেন তার বোন কিম ইয়ো জং। কিন্তু না, তিনি বরাবরের মতো এবারও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মিটিংয়ে এসে হাজির হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) দলের পলিটব্যুরো বৈঠকে প্রকাশ্যে আসেন কিম জং উন। এসময় তিনি করোনা ভাইরাস মহামারি ও ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ‘বাভি’ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, পলিটব্যুরো বৈঠকে হাজির হয়ে কিমকে সিগারেট টানতে দেখা গেছে। তিনি মনে করেন, ‘ভয়ঙ্কর এ ভাইরাস’ ঠেকাতে রাষ্ট্রীয় প্রচেষ্টায় খানিক ঘাটতি আছে।
এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চ্যাং সং-মিন দাবি করেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে, কিম ‘কোমায় আছেন’। তবে তার এখনও মৃত্যু হয়নি। এরপর কয়েকদিন ধরে নিউইয়র্ক পোস্ট, ফক্স নিউজ, মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে ‘কিমের স্বাস্থ্য ভালো নেই। মৃত্যু হয়ে থাকতে পারে তার’।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি