করোনাভাইরাস: বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
১৩ আগস্ট ২০২০, ০১:১৯ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৮ হাজার ৩৬ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ২৭১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৭ লাখ ৮৪ হাজার ৪৬১ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৯ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১১৯ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪ হাজার ২৬৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪ জন।
তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ৯২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৫২২ জন।
এছাড়া ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭৯৮ জন। এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় ৪৭ হাজার ১৩৮ জনের মৃত্যু ও ২৩ লাখ ৯৫ হাজার ৪৭১ জন আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা