কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩
১০ আগস্ট ২০২০, ০৩:০৭ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ এ দাড়িয়েছে। রাজ্যের ইদুক্কি জেলার রাজামালাইয়ে ভূমিধসের ঘটনাস্থল থেকে আরও ১৬ জনের মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেলো। এর আগে রোববার (০৯ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন, তারা আরও ৩০ জনের বেশি মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারী বৃষ্টিপাতে গত শুক্রবার রাজামালাইয়ে চা বাগান শ্রমিকদের কলোনিতে ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানিয়েছে, কুকুরের সাহায্যে বহু মৃতদেহ খুঁজে বের করা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের বিরোধী নেতা রামেশ চেন্নিথালা।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাজ্যের কয়েক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এজন্য রাজ্যের আলাপুঝা, ইদুক্কি, মালাপ্পুরাম, কোঝিকোড়ে, ওয়ানাড়, কান্নুর ও কাসারগডে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এছাড়া কোল্লাম, পাতানামতিত্তা, কোট্টায়াম, এরনাকুলাম, থ্রিসুর ও পালাকাড়ে অরেঞ্জ অ্যালার্ট এবং রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
ইদুক্কি জেলা প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ হিসেবে তারা বলছে, করোনাভাইরাস মহামারির কারণে বহু শিক্ষার্থী যারা হোস্টেল থেকে বাড়ি ফিরেছে, তাদের অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা