করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ
০৩ আগস্ট ২০২০, ১১:২১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বলকান রাষ্ট্র কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। রবিবার (২ আগস্ট) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, 'আজ আমি কভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফল পজিটিভ এসেছে।'
প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। হতি বলেন, 'সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর তেমন কোনো উপসর্গ নেই।'
চলতি বছরের জুনের শুরুর দিকে তিনি কসোভোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বলকান অঞ্চলের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। কসোভো ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসাব্যবস্থা খুবই দুর্বল।
প্রায় ১৮ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার মানুষ। (সূত্র : রয়টার্স)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা