বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৬ লাখ, আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৬২ লাখ
২৬ জুলাই ২০২০, ১২:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৩৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৪৪৫ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লাখ ১৩ হাজার ২৩২ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৪৯৬ জনের।
তৃতীয় স্থানে উঠে আসা ভারতে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৪৯৪ জন। প্রাণ হারিয়েছে ৩২ হাজার ৯৬ জন। এছাড়া চতুর্থ স্থানে নেমে যাওয়া রাশিয়ায় করোনায় ৮ লাখ ৬ হাজার ৭২০ জন আক্রান্ত ও ১৩ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। পঞ্চম স্থানে জায়গা করে নেয়া দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ৩৪ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৬৫৫ জন।
করোনার উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজার ৮৩০ জন এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৪ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা