করোনায় দীর্ঘায়িত হচ্ছে বিশ্বে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা
২২ জুলাই ২০২০, ০১:৪৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯৬ হাজার ৩১৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ১২ হাজার ৩৮৬ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮১ হাজার ৫৯৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন।
তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ৪২২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৮১৭ জন।
এছাড়া মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৬ হাজার ২৫৫ জন।
ইতালিতে করোনায় ৩৫ হাজার ৭৩ জনের মৃত্যু ও ২ লাখ ৪৪ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি