মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র তাক করা আছে : ইরান
০২ ডিসেম্বর ২০১৯, ০৮:১২ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্য জুড়ে ২১টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানিয়ান বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কলেজের ঊর্ধ্বতন উপদেষ্টা জেনারেল আল্লাহনূর নুরুল্লাহি। সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, গত শুক্রবার (২৯ নভেম্বর) দেশটির অন্যতম প্যারামিলিটারি বাহিনী ‘বাসিজ’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণের বন্দরনগরী ‘বুশেহর’-এ আয়োজিত এক অনুষ্ঠানে আল্লাহনূর নুরুল্লাহি যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তেহরানের সক্ষমতা প্রসঙ্গে ন্যাটোর বরাত দিয়ে জেনারেল বলেন, ইরান প্রতিদিন ২০ হাজার মিসাইল উৎক্ষেপণে সক্ষম। কিন্তু, ইরানের সক্ষমতা আসলে আরও অনেক বেশি। যুদ্ধ বেঁধে গেলে এ দৈনিক চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম আমরা। সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধের জন্য ইরান প্রস্তুত।
নুরুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ইরান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিশ্বে চতুর্থ শক্তি। বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নুরুল্লাহি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ভুল করলে তেল আবিব ও হাইফাকে গুঁড়িয়ে দেওয়া হবে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা