গোবরের কেক বিক্রি হচ্ছে আমেরিকায়!
২০ নভেম্বর ২০১৯, ০৪:৪৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
টাইমস ডেস্ক:
এবারে আমেরিকার মুদি দোকানে গরুর গোবরের কেক বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় এক সাংবাদিক। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে সাংবাদিক সমর হালার্নকার এ তথ্য জানান। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা যায়।
টুইটারে প্যাকেট করা গরুর গোবরের কেকের একটি ছবি পোস্ট করে ওই সাংবাদিক লেখেন, আমার কাজিন আমাকে এই ছবিটা পাঠিয়েছে। আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সির এডিসন এলাকার একটি মুদি দোকানে ২৫০ টাকা দরে গরুর গোবরের কেক বা ঘুটা বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এগুলো দেশি (ভারতীয়) নাকি আমেরিকান গরুর?
সমরের পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি প্যাকেটে আছে ১০টি গরুর গোবরের কেক। প্যাকেটের গায়ে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনাও দেওয়া আছে। সেখানে লেখা, এই পণ্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য। খাবারের উদ্দেশ্যে নয়।
পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সমরের ওয়ালে হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা। অনেকে নানা রকম কৌতুককর মন্তব্য ও ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেন। একজন লেখেন, গ্যারান্টি নেই যে, এগুলো আসল ভারতীয় গরুর গোবর থেকে বানানো! আরেকজন নিশ্চিত করে লেখেন, ইন্ডিয়ারই প্রোডাক্ট! অপর এক টুইটার ব্যবহারকারী আরও কয়েক কাঠি সরেস। তিনি লেখেন, কেউ যদি এই গোবরের কেক খেতে চায়, তো তাদের অনুমতি দেওয়া উচিত। আরেক ব্যক্তি পরামর্শ দেন, আমেরিকায় ‘গরুর গোবরের কেক’ হিসেবে না বেচে এগুলোকে ‘গরুর গোবরের বিস্কুট’ হিসেবে বেচা যেতে পারে। অন্য এক নেটিজেন গোবরের মান নিয়ে সন্দেহ পোষণ করেণ। তিনি লেখেন, এগুলো কী আসলেই গরুর, নাকি মহিষের? মহিষ খায় বেশি, গোবরও দেয় বেশি!!!
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা