দূষিত বায়ুর দেশ বাংলাদেশ
০৭ নভেম্বর ২০১৯, ০২:০৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
টাইমস ডেস্ক:
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল ভারতের উত্তরাঞ্চলে বায়ু দূষণের মাত্রা নিয়ে। ভারতের রাজধানী দিল্লি ছাড়াও দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষ তালিকায় এতোদিন ছিল চীনের রাজধানী বেইজিং। তবে বৈশ্বিক বাতাসের গুনাগুণ নিয়ে তথ্য সংগ্রহকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার ভিজুয়াল ও গ্রিন পিসের গবেষণা তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বের দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর রাজধানী ঢাকা রয়েছে দূষিত বায়ু শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। ২০১৮ সালে বাতাসের মান সম্পর্কে সরকারি বিভিন্ন সংস্থার প্রকাশিত তথ্যের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।
বাতাসে ক্ষুদ্র বস্তুকণা বা ‘পিএম ২.৫’-এর মানমাত্রা হচ্ছে প্রতি কিউবিক মিটারে ১৫ মাইক্রোগ্রাম। ‘পিএম ১০’ বা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণার মানমাত্রা ৫০ মাইক্রোগ্রাম।
আইকিউ এয়ার ভিজিউয়াল ও গ্রিন পিসের প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশে পিএম ২.৫ এর গড় ৯৭ দশমিক ১ মাইক্রোগ্রাম। পাকিস্তানের ৭৪ দশমিক ৩ এবং ভারতের ৭২ দশমিক ৫ মাইক্রোগ্রাম।
অপরদিকে, দূষিত বায়ুর শহর হিসেবে দিল্লি রয়েছে শীর্ষ স্থানে। শহরটিতে পিএম ২.৫ এর গড় ১১৩ দশমিক ৫ মাইক্রোগ্রাম। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাসে পিএম ২.৫ রয়েছে ৯৭ দশমিক ১ মাইক্রোগ্রাম। আর তৃতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের বাতাসে পিএম ২.৫ এর গড় ৬১ দশমিক ৮ মাইক্রোগ্রাম।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি