বেইজিংয়ে এমপি জুনিয়াস হোকে ছুরিকাঘাত
০৬ নভেম্বর ২০১৯, ০৪:২৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বেইজিংয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন জুনিয়াস হো নামের একজন চীনপন্থী এমপি। বুধবার (৬ নভেম্বর) ভক্তের ছদ্মবেশে হংকং-এর রাস্তায় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। অনলাইনে পোস্ট করা ফুটেজে একজন লোককে ফুল নিয়ে জুনিয়াস হো-এর কাছে যেতে দেখা যায়। এ সময় একটি ছবি তোলার কথা বলে তাকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গত জুলাইয়ে সাদা শার্ট পরিহিত কয়েক ডজন মুখোশধারী হংকং-এর ইউয়েন লং স্টেশনে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ও পথচারীদের লাঞ্ছিত করে। এমপি জুনিয়াস হো ওই হামলাকারীদের সহায়তা করেছেন বলে অভিযোগ করেন গণতন্ত্রপন্থীরা। তবে ওই অভিযোগ অস্বীকার করেন জুনিয়াস হো।
বুধবার আসন্ন নির্বাচনের প্রচারণায় বের হয়েছিলেন জুনিয়াস হো। এ মাসের শেষ দিকে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। প্রচারণা চলাকালে নীল রঙের টি-শার্ট ও বেসবল ক্যাপ পরিহিত একজন তার কাছে আসেন। জুনিয়াস হো তার কাছ থেকে ফুল নেওয়ার আগেই সমর্থকবেশী ওই ব্যক্তি বলেন, সবাই আপনার প্রচেষ্টা দেখেছে। এক পর্যায়ে তার সঙ্গে ছবি তোলার জন্য মোবাইল নেওয়ার কথা বলে ব্যাগ থেকে একটি ছুরি বের করে ওই ব্যক্তি। এরপরই জুনিয়াস হো-কে ছুরিকাঘাত করে সে। পরে সমর্থকদের নিয়ে হামলাকারীকে মাটিতে শুইয়ে দেন জুনিয়াস হো।
হামলার পর একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই এমপি। তবে এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। আর আহত তিনজনের কেউ জ্ঞান হারানোর মতো বিপর্যয়কর পরিস্থিতিতে নেই।
এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জুনিয়াস হো বলেন, যে ‘কালো বাহিনী’ চীনপন্থী প্রার্থীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কিন্তু আমি সাহস হারিয়ে ফেলবো না।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা