সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান
০৩ নভেম্বর ২০১৯, ১২:৩০ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবীয় মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এই জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটাতে হবে। খবর পার্স ট্যুডে। শনিবার নিউইয়র্কে এক বক্তৃতায় গুতেরেস বলেন, রোহিঙ্গা মুসলিমরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব এমন সময় এ আহ্বান জানালেন যখন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মিয়ানমারের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, একজন রোহিঙ্গা শরণার্থীরও স্বদেশ প্রত্যাবর্তনের প্রমাণ দেখানোর জন্য মিয়ানমার সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, ঢাকায় মিয়ানমার দূতাবাস থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, প্রায় ৪শ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গিয়েছেন। কিন্তু তার প্রমাণ কোথায়? তিনি বলেন, বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবে তারা? কিংবা জাতিসংঘের প্রতিনিধিকে? মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি