মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, ৫৩ সেনাসহ নিহত ৫৪
০২ নভেম্বর ২০১৯, ০৮:১০ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর এক তল্লাশী চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য ও ১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। শুক্রবার দেশটির মেনাকা অঞ্চলের ইন্দেলিমানে এ হামলা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটিই সরকারি বাহিনীর ওপর জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতি হামলা, বলেছে বিবিসি।
মালিতে ফরাসী সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।
সেপ্টেম্বরের শেষে দেশটির দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে জঙ্গিরা আরও ৩৮ সেনা সদস্যকে হত্যা করেছিল। সরকারি বাহিনী সেবার জঙ্গিদের কাছে ওই দুটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণও হারিয়েছিল। হামলাটির রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাঞ্চলে আরও বড় হামলা হল। পরে পাঠানো সেনাসদস্যরা সেখানে এক বেসামরিক নাগরিকসহ ৫৪ জনের মৃতদেহ এবং জীবিত ১০ জনকে উদ্ধার করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণও পেয়েছে তারা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, শনিবার টুইটারে এমনটিই জানিয়েছেন মালি সরকারের মুখপাত্র ইয়াইয়া সাঙ্গারে।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিসংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আছে। এসব ঘাঁটি থেকেই মূলত সাহেল নামে পরিচিত উপকূলীয় অঞ্চল বিশেষ করে নাইজার ও বুরকিনা ফাসোর কিছু অংশে জঙ্গিরা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
এশিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্যে আল কায়েদা ও আইএসের শক্তিক্ষয়ের মধ্যেই আফ্রিকায় তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর এ উত্থান মহাদেশটির বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাথাব্যথারও কারণ হয়ে উঠছে, বলছেন তারা।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা