সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে নিহত ১৫৭
২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
টাইমস ডেস্ক:
ইরাকের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন অন্তত ১৪৯ জন বেসামরিক মানুষ। যার অন্তত ৭০ শতাংশকে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যও। বিক্ষোভ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স বলেছে, বিক্ষোভ দমমে অত্যধিক শক্তি প্রয়োগ করেছে ইরাকের নিরাপত্তা বাহিনীগুলো। বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে তারা। প্রতিবেদনে এর জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।
বেকারত্ব, নিম্নমানের জনসেবা ও দুর্নীতির বিরুদ্ধে অক্টোবরের শুরু থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ সহিংস রুপ ধারণ করলে শত শত মানুষ হতাহতের ঘটনা ঘটে। ঘুষগ্রহণ ছাড়াও রাজনীতিবিদদের বিরুদ্ধে অন্তঃকলহ এবং সাধারণ মানুষকে উপেক্ষার অভিযোগ বিক্ষোভকারীদের।
বিক্ষোভ নিয়ে তদন্ত কমিটির মত, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিক্ষোভের সময় তাদের বাহিনীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিক্ষোভ সামলানোর দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাসহ আরও কয়েক ডজন শীর্ষ কর্মকর্তাদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে বিচারকার্য শুরু করার সুপারিশ করেছে তারা।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বিক্ষোভে সহিংসতার ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে এই কমিটি গঠন করেন। এছাড়া তিনি তার মন্ত্রীপরিষদে রদবদলসহ সংস্কারমূলক নানান পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে সমালোচকরা বলছেন, মাহদির প্রতিশ্রুতি অস্পষ্ট। এতে জনমানুষের ক্ষোভ কমবে না। ইতিমধ্যে বিক্ষোভকারীরা আগামী শুক্রবার ফের বিক্ষোভ শুরু ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত, প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ স্থগিত রয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি