পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত
২০ অক্টোবর ২০১৯, ০২:০০ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
টাইমস ডেস্ক:
পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত লঙ্ঘন করে পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধে রোববার (২০ অক্টোবর) সকালের দিকে এই হামলা শুরু করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, আজাদ কাশ্মীর থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীরা অনুপ্রবেশের সক্রিয় চেষ্টা করেছে। পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে আর্টিলারি গোলাবারুদ নিক্ষেপ করেছে। এর আগে রোববার সকালের দিকে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।
তাঙধর সেক্টরের কাছে পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণহানির জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এই হামলার ব্যাপারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানি গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশি এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যুতে দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের সতর্ক করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা