নির্বাচনি সহিংসতায় আফগানিস্তানে নিহত ৮৫
১৫ অক্টোবর ২০১৯, ১০:০৯ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ এএম
টাইমস ডেস্ক:
আফগানিস্তানে নির্বাচনি সহিসংতায় এখন পর্যন্ত ৮৫ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৮০ জনেরও বেশি। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হতাহতই তালেবানের হামলায় হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ৫ জনের মধ্যে মাত্র একজন ভোটার ব্যালট বাক্সে তার ভোট দিয়েছেন।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামোতো বলেন, ভোটার, নির্বাচন কর্মী, অংশগ্রহণকারী ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হতাহতের শিকার বেসামরিকদের এক তৃতীয়াংশই ছিলো শিশু।
প্রতিবেদনে নির্বাচনের দিন হামলার জন্য তালেবানকে দায়ী করা হয়। তবে এখনও পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ইয়ামান্তু বলেন, বেসামরিকদের ওপর কাঠামোবদ্ধ হামলাকে মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করা যেতে পারে এবং জাতিসংঘ এর তীব্র নিন্দা জানায়।
২৯ সেপ্টেম্বর ১৩ জন নির্বাচন কমিশনের কর্মীকে অপহরণ করা হয়। ভোটকেন্দ্রে আহত হয় ১১ জন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা