পাকিস্তানে ভূমিকম্পে নিহত ৮, আহত শতাধিক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে), পাঞ্জাব ও খায়বার পাখতুনখাওয়াসহ বেশকিছু অংশে।
এজেকে এর মিরপুর এবং অন্যান্য এলাকায় এই শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আটজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির গণমাধ্যম জিয়ো নিউজ এবং সংবাদপত্র ডন এ খবর দিয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) মতে, এই ৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল আজাদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত মিরপুরের এক কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের ফলে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, ঝিলাম, চারসাড্ডা, সোয়াত, অ্যাবোটাবাদ, বাজাউর, নওশেরা, মানসেহরা, বাট্টাগ্রাম, তর্ঘার ও কোহিস্তানে কম্পন অনুভূত হয়।
এই ডেপুটি কমিশনার এজেকে জানান, হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) এবং প্রভিন্সিয়াল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে (পিডিএমএ) আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এজেকে এবং আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযানে সেনাদেরকে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডিজি ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স মেজর জেনারেল আসিফ গফুর।
ভূমিকম্পের ফলে ভারতের দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়োন) অঞ্চলেও হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা