যে গ্রামের মানুষ, পশু সবাই অন্ধ
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
আর্ন্তজাতিক ডেস্ক:
মেক্সিকোর ঘন অরণ্যের মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম টিলটেপেক। ওই গ্রামে থাকেন তিন শতাধিক জাপোটেক গোষ্ঠীর মানুষ। তবে আশ্চর্যের বিষয় ওই গ্রামের প্রতিটি মানুষ দৃষ্টিহীন। এমনকি ওই গ্রামের সকল পশুও দৃষ্টিহীন।
লাবজুয়েলা নামে একটি গাছ রয়েছে ওই গ্রামে। এটাকে অভিশপ্ত বলে মনে করেন গ্রামবাসী। তাদের বিশ্বাস, সবার দৃষ্টিশক্তি চরে যাওয়ার পেছনে ওই লাবজুয়েলা গাছ দায়ী!
ওই গ্রামে যেসব বাচ্চা জন্ম নেয়, শুরুতে অন্য নবজাতকের মতো সুস্থ-সবল হয়। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তারা। কেন ওই গ্রামের মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, তা নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। লাবজুয়েলা গাছের যে গল্প গ্রামজুড়ে ছড়িয়ে আছে, সেটা নিয়েও গবেষণা করে দেখা হয়। কিন্তু সবশেষে দেখা যায়, ওই গাছের সঙ্গে সবার দৃষ্টিহীনতার কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে জানতে পারেন, ওই ঘন অরণ্যে ‘ব্ল্যাক ফ্লাই’ নামে বিষাক্ত মাছি রয়েছে। যা টিলটেপেক গ্রামেও প্রচুর সংখ্যায় দেখা যায়। ওই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ে। যার ফলে শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। যখন মেক্সিকো সরকার যখন ওই গ্রাম সম্পর্কে জানতে পারে, তখন তাদের অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা