আফগানিস্তানে ভুল টার্গেটে ড্রোন হামলা : ৩০ কৃষক নিহত
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের নানগারহার প্রদেশে দেশটির নিরাপত্তাবাহিনীর ভুল হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ জন কৃষকের। মার্কিন নিরাপত্তাবাহিনীর সহায়তায় জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে ভুল টার্গেটে একটি কৃষি খামারে আঘাত হানে আফগান নিরাপত্তা বাহিনী। এতে ৩০ কৃষক নিহত ও আরো ৪০ জন আহত হয়েছেন। এছাড়া জাবুল প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবানের পৃথক একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে একদিনে দেশটিতে পৃথক দুই হামলায় প্রাণ গেল ৫০ জনের।
দেশটির সরকারি তিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নানগারহার প্রদেশের খোগিয়ানি চেলার ওয়াজির ট্যাঙ্গির একটি কৃষি খামার ভুল টার্গেট হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গোপন আস্তানায় হামলা চালাতে গিয়ে ভুলেই কৃষিক্ষেত্রে হামলা হয়। এতে হতাহত হয়েছেন ৭০ জন।
নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেন, একটি পাইন বাদাম ক্ষেত্রে ড্রোন হামলায় ৩০ কৃষকের প্রাণহানি ও ৪০ জন আহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তথ্য নিশ্চিত করলেও হামলায় হতাহতের তথ্য জানাতে অস্বীকার করেছে।
প্রাদেশিক কর্মকর্তা আয়াতুল্লাহ খোগিয়ানি বলেন, এ ঘটনায় সরকার তদন্ত শুরু করেছে। পাইন বাদাম ক্ষেত্র থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে মার্কিন নিরাপত্তাবাহিনীর কোনো মন্তব্য জানা যায়নি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা