নির্বাচনী সমাবেশে বোমা হামলা; অক্ষত আফগান প্রেসিডেন্ট, নিহত ২৪
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৩ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
আর্ন্তজাতিক ডেস্ক :
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত ও আরও ৩১ জন আহত হয়েছেন বলে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। মঙ্গলবার সকালে কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরের এ ঘটনায় প্রেসিডেন্ট ঘানি আঘাত পাননি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট গনি ভাষণ দেয়ার সময় এই হামলা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
“নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো ছুটাছুটি করছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে,” বলেছেন পারওয়ানের প্রাদেশিক হাসপাতালের প্রধান আব্দুল কাসিম সানগিন।
বোমা হামলাটি এক আত্মঘাতী চালিয়েছে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
পৃথক আরেকটি ঘটনায় কাবুলের কেন্দ্রস্থলে এক বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। অ্যাম্বুলেন্স ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানিয়েছেন তারা।
আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় পাঁচ বছর মেয়াদের জন্য এ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন ঘানি। তালেবান নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। ভোটাররা যেন ভোটকেন্দ্রমুখি না হয় তার জন্য আফগানিস্তানের ও বিদেশি বাহিনীগুলোর সঙ্গে লড়াই তীব্র করে তোলার শপথ নিয়েছেন জঙ্গি গোষ্ঠীটির কমান্ডাররা।
নির্বাচনী সভা-সমাবেশ ও কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে তারা। এরপর থেকে সারা দেশজুড়ে নির্বাচনী সমাবেশগুলো ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যেই খোদ প্রেসিডেন্টের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটল।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা