টাইগার টেম্পল থেকে উদ্ধার হওয়া ৮৬ বাঘের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
টাইমস ডেস্ক :
থাইল্যান্ডের একটি বিতর্কিত বৌদ্ধ মন্দির থেকে তিন বছর আগে উদ্ধার করা ১৪৭ বাঘের মধ্যে ৮৬ বাঘের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। এর আগে, ২০১৬ সালে টাইগার টেম্পল নামে পরিচিত থাইল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে ৪০ টি মৃত বাঘ শাবক পাওয়া গেলে কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। পরে ১৪৭ টি বাঘ জীবন্ত উদ্ধার করে তারা। এছাড়াও ঐ মন্দিরের রান্না ঘরের রেফ্রিজারেটর থেকে বাঘের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও উদ্ধার করা হয়।
এদিকে, থাইল্যান্ড পার্ক সার্ভিসের কর্মকর্তারা বলছেন, স্থান পরিবর্তন জনিত দুর্বলতা এবং জীনগত কারণে অসুস্থ হয়ে পড়ায় বাঘগুলোর মৃত্যু হয়েছে। কিন্তু, বন্যপ্রাণি সংরক্ষণবাদীরা প্রশ্ন তুলেছেন, আদৌ বাঘগুলোর সুস্থভাবে বেড়ে ওঠার প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছিল কি না? যদিও, টাইগার টেম্পলের বৌদ্ধ ভিক্ষুরা দাবি করেছেন, তারা বাঘগুলোকে শুধুমাত্র দেখে রাখতেন। কোন বাণিজ্যিক উদ্দেশ্যে তারা বাঘগুলোকে ব্যবহার করেননি। ঐ মন্দিরের সেবক আদিদাত শ্রিমানি বলেছেন, অপরিণতভাবে বেড়ে ওঠার কারণে বাঘগুলোর মৃত্য হয়েছে এ অভিযোগ সঠিক নয়। সরকার তাদের সাথে ব্লেম গেম খেলার চেষ্টা করছে। উল্লেখ করা যায় যে, ২০১৬ সালের ঐ অভিযানের পর থেকেই টাইগার টেম্পল জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা