লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানীদের বিক্ষোভ, ভাংচুর
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডনস্থ ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানিরা। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে করা এই বিক্ষোভের সময় তারা ভারতীয় দূতাবাসের জানালার কাঁচও ভেঙেছে। এ নিয়ে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ করেছে ভারত।
ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০ হাজারের মতো ব্রিটিশ-পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে। কর্মসূচিটির নাম দেয়া হয়েছিল ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ শেলিং ইন কাশ্মীর’।
এসময় বিক্ষোভকারীরা দূতাবাসকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, পাথর, স্মোক বোমা ছোড়ে মারে। এতে দূতাবাসের একাধিক জানালার কাঁচ ভেঙে যায়। পরে ওই ছবি টুইট করে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাকিব খান নিজেও একজন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ। তবে তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না। এর নিন্দা করছি।
এদিকে ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের সামনে ফের বিক্ষোভ হয়েছে। দূতাবাস চত্বরের ক্ষতি করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্টও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। তাদের হাতে ছিল খালিস্তান ও কাশ্মীরের পতাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোতে থাকলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। তারপরই তারা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, কাঁচের বোতল ছোড়ে।
ওই বিক্ষোভের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরও গতকাল এই বিক্ষোভ করা হলো।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা